Sunday, August 2, 2015

বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া দিল ঘোষণা। জানিয়ে দিল বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া দল। তার আগে স্বাগতিকদের মাটিতে একটি তিনদিনের ম্যাচ খেলবে তারা। ম্যাচটি হবে ফতুল্লায়। ৩ অক্টোবর শুরু হবে ম্যাচটি।
২০০৬ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া ও বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে। নয় বছরের মধ্যে এই প্রথম লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দু্ই দল। ফতুল্লায় তিনদিনের ম্যাচ খেলার পর চট্টগ্রামে চলে যাবে অস্ট্রেলিয়া। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টের পর ঢাকায় ফিরবে দুই দল। দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে মিরপুরে। ১৭ অক্টোবর শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়ার এই সংক্ষিপ্ত সফরে কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই।
দলদুটি মোট দুবার একে অন্যের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে। সংক্ষিপ্ত ইতিহাসের শুরু ২০০৩ সালে। অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানে ডারউইন ও কেয়ার্নসে দুটি টেস্ট খেলা হয়েছিলো। দুটিতেই বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এরপর ২০০৬ সালে বাংলাদেশ সফরেও তারা জিতেছিল ২-০ তে।
১৫ বছর আগে বাংলাদেশের টেস্ট অভিষেক হয়েছে। এতদিনে তারা মোট ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে সাতটিতে। পাঁচটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অস্ট্রেলিয়াকে টেস্টে না পারলেও ওয়ানডেতে একবার হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। দুই দল ১৯টি ওয়ানডেতে একে অন্যের সাথে খেলেছে। - See more at: http://www.kalerkantho.com/online/sport/2015/08/02/251510#sthash.wkCW519M.dpuf
ক্রিকেট অস্ট্রেলিয়া দিল ঘোষণা। জানিয়ে দিল বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া দল। তার আগে স্বাগতিকদের মাটিতে একটি তিনদিনের ম্যাচ খেলবে তারা। ম্যাচটি হবে ফতুল্লায়। ৩ অক্টোবর শুরু হবে ম্যাচটি।
২০০৬ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া ও বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে। নয় বছরের মধ্যে এই প্রথম লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দু্ই দল। ফতুল্লায় তিনদিনের ম্যাচ খেলার পর চট্টগ্রামে চলে যাবে অস্ট্রেলিয়া। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টের পর ঢাকায় ফিরবে দুই দল। দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে মিরপুরে। ১৭ অক্টোবর শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়ার এই সংক্ষিপ্ত সফরে কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই।
দলদুটি মোট দুবার একে অন্যের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে। সংক্ষিপ্ত ইতিহাসের শুরু ২০০৩ সালে। অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানে ডারউইন ও কেয়ার্নসে দুটি টেস্ট খেলা হয়েছিলো। দুটিতেই বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এরপর ২০০৬ সালে বাংলাদেশ সফরেও তারা জিতেছিল ২-০ তে।
১৫ বছর আগে বাংলাদেশের টেস্ট অভিষেক হয়েছে। এতদিনে তারা মোট ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে সাতটিতে। পাঁচটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অস্ট্রেলিয়াকে টেস্টে না পারলেও ওয়ানডেতে একবার হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। দুই দল ১৯টি ওয়ানডেতে একে অন্যের সাথে খেলেছে।
3:07 AM

আমেরিকায় আশরাফুলের বিশ্বকাঁপানো তান্ডব, দুটি দেশকে কাঁদালেন তিনি

আমেরিকায় আশরাফুলের নেতৃত্বে টি-টোয়েন্টির আসর ডিভারসিটি কাপ ২০১৫ খেলছে বাংলাদেশ। বাংলাদেশ দুটি দেশকে বীরদর্পে হারিয়েছে। আর এই দুইদেশের বিরুদ্ধেই আশরাফুলের ব্যাট থেকে আসে ঝড়ো ইনিংস। আমেরিকায় নিজের বিশ্বকাঁপানো তান্ডবে দুটি দেশকে একাই কাঁদালেন  আশরাফুল।

এক কথায় শ্রীলঙ্কা লায়নস ও কানাডার ম্যাপল লিফের বিরুদ্ধে যেন একক রাজা হয়ে উঠলেন তিনি। কানাডার বিরুদ্ধে ৬৮ বলে তিনি ১০২ রান করেন। কানাডার বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ব্যাট হাতে ৫ উইকেটে ১৭৮ রান করেন।

জবাবে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি কানাডা। অন্যদিকে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১১৭ রানের টার্গেট দেয়। বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায়। আশরাফুল এখানে ৬৯ রান করেন। বাংলাদেশের এই ম্যাচ দুটি জয়ের নায়ক আশরাফুল।

3:01 AM

অবসর নিয়ে কি বললেন মাশরাফি বিন মতুর্জা?

দেখতে দেখতে কেটে গেল ১৫টি বছর। ২০০১ সালে জাতীয় দলে অভিষেক হয় মাশরাফি বিন মতুর্জার। দলের দুঃসময়েও উজ্জ্বল ক্রিকেট খেলেছেন তিনি। আর এখন তিনিই বাংলাদেশ ক্রিকেটের কান্ডারি। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট বেশ উন্নতি হয়েছে বলতে মোটেই সংশয় প্রকাশ করেন না খোদ বিসিবির কর্মকর্তারা।

এই মাশরাফি এবার অবসর নিয়ে আভাস দিলেন। মাশরাফি বলেন, দেশের হয়ে খেলার ইচ্ছা রয়েছে আমার। ভালো খেলে দলে থাততে চাই। বাজে ক্রিকেট খেলে দলের বাইরে যেতে চাই না। তবে বাদ পড়লে আমার কি করার। এসব কথা বলার পরে মাশরাফি বলেন, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই আমি। এর পরেই অবসরের ভাবনা তার কন্ঠে।

মাশরাফি বলেন, আমার বয়স এখন ৩২। ফিট রয়েছি। দেশের হয়ে সে গন্তব্য পর্যন্ত ক্রিকেট যুদ্ধ চালিয়ে যেতে চাই। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জানান দেশের ক্রিকেটের আরো উন্নতি জার্সি গায়ে দেয়া অবস্থায় দেখে যেতে তিনি।
2:58 AM

দর্শকের ভোটে নাম্বার ওয়ান জার্সি বাংলাদেশের

চলছে দর্শকদের ক্রিকেট জার্সির ভোট মেলা। ক্রিকেট ইতিহাসের সেরা জার্সি নির্বাচনের প্রতিযোগিতা। যেখানে বিভিন্ন দলের ১৭টি জার্সির মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের লাল-সবুজ জার্সিটিও। সেরা হওয়ার দৌড়ে এখনো শীর্ষে রয়েছে বাংলাদেশের ২০১৫ সালের বিশ্বকাপের জার্সিটি।

বাংলাদেশের জার্সিতে ভোট পড়েছে ৭১ হাজার। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের জার্সিতে ভোট পড়েছে ৫ হাজার ৮০০।

প্রতি দলের একটি করে জার্সি প্রতিযোগিতার ভোটিং পোলে স্থান পেয়েছে। তবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের দুটি করে জার্সি স্থান পেয়েছে। নিউজিল্যান্ড দলের চারটি জার্সি স্থান পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চারটি জার্সি পাঠানো হয়েছিল।

2:56 AM

সাকিব তাকিয়ে স্পিনারদের দিকে

বৃষ্টিতে খেলা হচ্ছে না তো কী হয়েছে! চন্ডিকা হাথুরুসিংহে এর মধ্যেও একটা কাজ বের করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেই ছুটিতে যাবেন তিনিসহ কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। যাওয়ার সময় সবাই যাতে খেলোয়াড়দের প্রয়োজনীয় ফুটেজগুলো সঙ্গে নিয়ে যেতে পারেন, শেষ টেস্টের অপ্রত্যাশিত অবসরে সে ব্যবস্থাই করছেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ। এসব ফুটেজের বিশ্লেষণ কাজে লাগানো হবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে।
হাথুরুসিংহে নাহয় কিছুটা ব্যস্ত থাকছেন, কিন্তু বৃষ্টি যে একেবারেই ‘বেকার’ করে দিল ক্রিকেটারদের! কী আর করা, আবহাওয়ার ওপর কারও হাত নেই! টেস্টের দুটি দিন বৃষ্টিতে ভেসে গেলেও সাকিব আল হাসান সেটা মেনেই নিচ্ছেন। তবে জানালেন, বৃষ্টির মধ্যেও প্রতিটা মুহূর্ত খেলার ভাবনাটা ধরে রাখছেন ক্রিকেটাররা, ‘যে যার মতো জিম, রানিং, সুইমিং করছে। যখনই আবার খেলা শুরু হয়, আমাদের ভালো খেলতে হবে, এটা মাথায় রাখছে সবাই।’ হোম সিরিজ বলে বৃষ্টির অবসরে পরিবারের সঙ্গে সময় কাটানোরও সুযোগ নিচ্ছেন অনেকে, ‘আমরা পরিবারকেও সময় দিচ্ছি। এটা খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা রাখছে।’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সিরিজ সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলছিলেন সাকিব।
টেস্টের এখনো দুই দিন বাকি। প্রথম তিন দিনে মাত্র এক দিন খেলা হলেও ক্রিকেটীয় চিন্তাটা তাই ঝেড়ে ফেলা যাচ্ছে না। সাকিবের কথায়ও ফুটে উঠল তা, ‘আমাদের হাতে এখনো দুটো উইকেট আছে। আশা করছি, শেষ পর্যন্ত, ভালো রানই হবে। এরপর আশা করি দক্ষিণ আফ্রিকাকেও কম রানে আটকে রাখতে পারব।’
মিরপুরের উইকেটে রান করা এবার বেশ কষ্টকরই মনে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে। সাকিবের ভাষায়, ‘বল ব্যাটে আসছে না বলে শটও খেলা যাচ্ছে না।’ এটাই নাকি আবার বোলারদেরও সমস্যার কারণ হতে পারে, ‘আপনি যদি বল বুঝে খেলেন এবং কোনো ভুল না করেন, এখানে উইকেট পাওয়া কঠিন। আমাদের প্রত্যাশানুযায়ী আচরণ করছে না পিচ।’
তারপরও শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে স্পিনারদের ওপরই ভরসা রাখছেন। শুরুতেই দক্ষিণ আফ্রিকার দু-একটি উইকেট তুলে নিতে পারলে বৃষ্টিবিঘ্নিত এই টেস্টও জমে উঠতে পারে বলে সাকিবের আশা, ‘শুরুতেই এক-দুইটা উইকেট ফেলে দিলে ওরা চাপে পড়ে যাবে। আমাদের স্পিনাররা ভালো বল করলে ভালো একটা টেস্টই হবে এটা।’
সে জন্য অবশ্য আগে খেলাটা শুরু হতে হবে। মূল দায়িত্বটা তখন বর্তাবে বোলারদের ওপর। তবে স্কোরবোর্ডে আরও কিছু রান থাকলে কাজটা সহজ হতো। প্রথম ইনিংসের ব্যাটিং-ব্যর্থতার হতাশা ঝরল সাকিবের কণ্ঠে, ‘আমাদের পাঁচ-ছয়জন ব্যাটসম্যান ভালো শুরু করলেও কেউ বড় রান করতে পারেনি। এটা খুবই হতাশাজনক। আমরা সেঞ্চুরি চাই। আর কেউ সেঞ্চুরি করলে দলের রান এমনিতেই বেড়ে যায়।’
2:49 AM

আমেরিকায় আশরাফুলের সেঞ্চুরি

মার্কিন মুলুকে চলছে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং দাপট। তার সামনে দাঁড়াতেই পারছে না প্রতিপক্ষের কেউ। আমেরিকায় অনুষ্ঠিত টি২০ টুর্নামেন্ট ডাইভারসিটি কাপে বাংলাদেশ টাইগার্সের হয়ে এক ম্যাচে সেঞ্চুরি এবং অপর আরেক ম্যাচে ৬৯ রান করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আশরাফুলের অসাধারণ ব্যাটিং নৈপুন্যে ডাইভারসিটি কাপের গ্র“প পর্বের দুটি ম্যাচেই দারুন জয় তুলে নিয়েছে বাংলাদেশ টাইগার্স ইলেভেন। কানাডা ম্যাপল লিফের বিপক্ষে গ্র“প পর্বের প্রথম ম্যাচে ৬০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছ আশরাফুলর দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ টাইগার্স ইলেভেন ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৮ রান। ৬৮ বলে ১৪ বাউন্ডারিতে ১০২ রান করেন আশরাফুল। নাদিফ চৌধুরী করেন ২২। জবাবে ব্যাট করতে নেমে কানাডা ম্যাপল লিফ ৮ উইকেটে সংগ্রহ করে ১১৮ রান। ইলিয়াস সানি ১০ রানে ২টি এবং শাকির নেন ২৫ রানে ২ উইকেট।
অপর ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকান লায়ন্স। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১১৬ রান। বাংলাদেশের পক্ষে হুসেইন নেন ১৫ রানে ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারেই ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আশরাফুলের দল। আশরাফুল করেন ৬৯ রান। আরিফুল ইসলাম ১৭ এবং শাকির আহমেদ করেন ১৫ রান।
2:45 AM

চতুর্থ দিনের সঙ্গীও হতাশা

সকালে বৃষ্টি দেখে অনেকেরই মন ছেয়ে গিয়েছিল হতাশায়। তবে কী আরও একটি দিনের খেলা পণ্ড হতে চলেছে? মাঝখানে কিছু সময় বৃষ্টি থেমে গিয়ে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দিলেও শেষ অবধি সঙ্গী আবার হতাশাই। নতুন করে নামা বৃষ্টিতে ঢাকা টেস্টের খেলা পরিত্যক্ত হয়েছে টানা তৃতীয় দিনের মতো।
বৃষ্টি থেমে গেলে মাঠের আচ্ছাদন সরিয়ে খেলার শুরুর তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু খেলোয়াড়রা মাঠে এসে গা গরম করতে না করতেই আবারও বৃষ্টি। মাঠের আচ্ছাদন নিয়ে আবারও দৌড়াদৌড়ি।
গতকালকের তুলনায় খেলা পরিত্যক্তের ঘোষণাটা অবশ্য আজ এল একটু তাড়াতাড়িই। বেলা ১টা ১০ মিনিট নাগাদ জানিয়ে দেওয়া হলো আজও বল গড়াচ্ছে না মাঠে।
টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল ৮ উইকেটে ২৪৬। এখন পঞ্চম দিনে খেলা মাঠে গড়ালে বাংলাদেশ কি আবারও ব্যাটিংয়ে নামবে নাকি দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করার সুযোগ দেবে সেটাই এখন খেলার মূল আকর্ষণ। ২০০০ সালের সেঞ্চুরিয়ন টেস্টের স্মৃতিকে ফিরিয়ে আনা যায় কিনা সেটা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে এরই মধ্যে।
2:42 AM